এ সময় হাসপাতালে পর্যাপ্ত সিলিং ফ্যান না থাকায় রোগীদের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি রোগীদের কষ্ট লাঘবে ১১টি সুপার স্টার সিলিং ফ্যানের ব্যবস্থা করে দেন।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ এমপিকে জানায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত ৪১ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুস সাদিক, মাওলানা জহুরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।