1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস পাবনায় চাহিদার দ্বিগুণ কুরবানির পশু প্রস্তুত, ভালো দামের আশায় খামারিরা আ. লীগের ‘প্রত্যাবর্তন’ ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুললেন আসিফ নজরুল ভাষা সংবেদনশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন অবস্থানপত্র প্রকাশ করল ব্রিটিশ কাউন্সিল শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১ সময় দর্শন

সাম্প্রতিক ঘৃণ্য অপরাধগুলোর ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সচিবালয়ে তিনি আরও বলেন, “বিএনপি দায়িত্বে আসার পর যতোগুলো এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটেছে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারেনি—এমন একটাও নেই।”

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “রামিসার ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।”

তিনি আরও জানান, তনুসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলো নতুনভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সেগুলো করার চেষ্টা হচ্ছে। পুলিশের অনেক সংস্কারের চেষ্টা করছি। অনেক কিছু করা বাকি আছে, সেটি মানি। তবে সরকারের বয়স মাত্র তিন মাস।”

আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগে অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আইনিভাবে তাকে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যার্পণ চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা চাই তিনি মামলা ফেস করুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host