1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা   ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনাসভা ও কৃষি মেলা দীর্ঘদিন অবহেলায় ভাঙ্গুড়ার কাঁচা সড়ক, ৩০ হাজার মানুষের দুর্ভোগ দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই-প্রাণীসম্পদ মন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র হজ পালনে যেসব কাজ বাদ পড়লে ‘দম’ ওয়াজিব সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী সিটি নির্বাচনে একক পথে জামায়াত, তরুণদের প্রাধান্যে ১২ মেয়র প্রার্থী চূড়ান্ত এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন শেষ করতে চায় ইসি

ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা  

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১ সময় দর্শন
নারী শক্তি, খামারের উন্নতি”- এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১শ’ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের মিল কালেকশন এন্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এরিয়া ম্যানেজার মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার ও ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের লাইভ স্টোক ডা. মো. কবিরুল হক।
এসময় বক্তারা বলেন, ব্র্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধি করতে যে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে তা প্রশংসনীয় । এতে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ ছাকনি) প্রদান করা হয়।
Photo attachment: IMG-20260514-WA0059(1).jpg

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host