পাবনার ভাঙ্গুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার সহযোগিতায় ও উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উন্নয়নে আলোচনা সভা এবং কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে পৌর শহরের মাষ্টার পাড়া এলাকায় এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী (তরবিযাত) সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এদিন সমিতির সদস্যরা তাদের নিজ আঙিনায় সার-কীটনাশক ছাড়াই উৎপাদন করা হরেক রকম শাকসবজি ও ফলমূল মেলায় প্রদর্শন করেন। পরে ৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুল মালেক,সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে, প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু, সিসিডিবি এমএফপি ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।