ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের ভাঙ্গুড়া উপজেলা আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং তার সফল কর্মকাল কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, এলজিইডি”র প্রকৌশলী মো: রবিউল ইসলাম ও ভাঙ্গুড়া প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন ও সাবেক অধ্যক্ষ হালিম মাজাহার নূরসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন। মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।