1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মা দিবস আজ কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকসহ দুজনকে কারাদণ্ড তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় প্রতিবন্ধী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ২৬ দিন পর রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ চালু গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা ইতিহাসে বিরল-টিআইবি নির্বাহী ইফতেখারুজ্জামান ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: হাবিবুল্লাহ মিয়াজী জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তুহিন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার উন্নয়নে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host