1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাতে পারস্পরিক স্বার্থ ও জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও বাংলাদেশ। 

এক বিবৃতিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে হাইকমিশনার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের চলমান সম্পর্কের বিভিন্ন দিক সংক্ষেপে পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও উপকারের ভিত্তিতে এবং দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host