1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আইনশৃঙ্খলার অবনতিতে সরকারি দলের লোকজন জড়িত অভিযোগ ডা. তাহেরের জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ভাঙ্গুড়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সার্কাস উদ্বোধন দেশে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫ এনসিপি চাটমোহর উপজেলা আহবায়ক কমিটি গঠন ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, ফিরছে রাজধানীর কর্মচাঞ্চল্য ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের যাত্রা শুরু দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে

ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা।

সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আলী আজম প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল লক্ষ্যমাত্রাভুক্ত শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host