1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা কমিশনিং লাইসেন্সে আটকে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচিত সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, “একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।”

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।” তার মতে, মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, “গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গণতন্ত্রকে অপরিহার্য বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।”

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তার ভাষায়, “যখনই স্বৈরাচার মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।” ফলে রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host