শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পলো, খেওয়া জাল, পালকিসহ বিভিন্ন দেশীয় উপাদান প্রদর্শন করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পাবনা-৩ আসনের এমপি মাওলানা আলী আছগার ।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,ওসি সাকিউল আযম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরদাউস হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম,
উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়া পান্তা খাওয়া এবং খেলাধুলার আয়োজন করা হয়। সব মিলিয়ে ভাঙ্গুড়াবাসী আনন্দঘন পরিবেশে বরণ করে নেন নতুন বছর।