পাবনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। আজ ৩১ মার্চ ২০২৬ সরকারের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিযুক্তির আদেশ জারি করেন।
জহুরুল ইসলাম বিশু পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান। তার পিতা মরহুম মমতাজ উদ্দিন সার্কেল অফিসার( রাজস্ব) হিসাবে কর্মরত ছিলেন। জহুরুল ইসলাম পাবনা শহরের দিলালপুর মহল্লার বাসিন্দা।
তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুলের খালাতো ভাই। মো: জহুরুল ইসলাম বিশু বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি পাবনার সর্বোজন শ্রদ্ধেয় ব্যক্তি ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজ সেবক।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতির অভিনন্দন :
মো: জহুরুল ইসলাম বিশু পাবনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মাহবুব উল আলম বাবলু তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনাব জহুরুল ইসলাম আমাদের নিকটতম বড় ভাই ৷ তিনি অত্যন্ত ধৈর্যশীল ও মেধাবী একজন মানুষ। তাঁর সততা ও যোগ্যতা দ্বারা মানুষের ব্যাপক কল্যাণ সাধন হবে বলে দৃঢ় বিশ্বাস করি।