1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৮ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ।  বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকার একটি শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। 
স্থানীয় সূত্রে জানা গেছে , ভোরে খানমরিচ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহেব আলীর নেতৃত্বে ১০/১২ জন নেতা-কর্মী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তারা কর্মসূচি পালন করে ।
খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন বলেন, এর আগেও নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছিল। সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও কর্মসূচি পালন করার সাহস পেয়েছে।
উপজেলা জামাতের আমির মাওলানা মহির উদ্দিন বলেন, বিষয়টি তিনি জানেন না।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, বিষয়টি তার জানা নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host