1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত 

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া গণমাধ্যম কর্মীদের প্রাচীন সংগঠন ভাঙ্গুড়া পেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব  উল আলম বাবলু(ইত্তেফাক) ।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মনিরুজ্জামান ফারুকের ( আমার দেশ) সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ ,সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. আব্দুল আজিজ,যুগ্ম সাধারণ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক কাল বেলার প্রতিনিধি আব্দুর রহিম ,প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান, কোষাধক্ষ্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি মজিবুর রহমান, সহসাংগঠনিক মানিক, হোসেন দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য শাহিবুল ইসলাম পিপুল( যুগান্তর) , মিনু রহমান খান ,হাসিনুর রহমান , শাহিন রেজা, নাহিদ হাসান খান,ক্রীড়া সম্পাদক সাখাওয়াত, মনিরুজ্জামান , মামুনুর রশিদ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন,১৯৮৪ সালে প্রতিষ্ঠিত  ভাঙ্গুড়া প্রেসক্লাব যে উন্নয়নের ধারায় বহমান সেটা অব্যাহত রাখতে হবে। অতীতের মত আগামীতে আরও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের ঐতিহ্যকে অটুট রাখতে হবে। সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীতে পথ চলতে হবে। সভাপতির বক্ত্যব্যে প্রফেসর মাহবুব উল আলম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল সংবাদকর্মীর সাথে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তিনি  আরো বলেন,প্রাচীন এই ক্লাবটি স্থানীয় সংবাদ কর্মীদের প্রিয় সংগঠন। বহু বছর ধরে “ভাঙ্গুড়া প্রেসক্লাবের ” এই অব্যাহত যাত্রা কেউ ইচ্ছে করলেও বাধাগস্থ করতে পারবে না।  ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে সবার স্বতস্পুর্ত অংশগ্রহনের জন্য  তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে সভাপতির আমন্ত্রণে সবাই নৈশ ভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host