1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর নদীতে মিলল মরদেহ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪ সময় দর্শন

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাহিদ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা।  সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দেয়া তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরবাড়ি নৌ পুলিশ এ বিষয়টি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি। নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সাঁথিয়া থানায় গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

মৃত জাহিদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host