1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

‎ভাঙ্গুড়ায় বাসা ছাড়তে বলায় বাড়িওয়ালীর মাথা ফাটালেন ভাড়াটিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাসা ছাড়তে বলায় বাড়িয়ালীর মাথা ফাটিয়ে দিয়েছেন ভাড়াটিয়া। ঘটনাটি আজ বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার পুরাতন সাবরেজিষ্টার পাড়া মহলায় ঘটে। আহত বাড়িওয়ালীর নাম বিউটি খাতুন। তিনি ঐ মহল্লার সাইফুল ইসলাম খানের সহধর্মিনী।
জানাগেছে মো: সামাউন ও তার স্ত্রী শরিফা খাতুন নামের এক দম্পতি এবং তাদের দুটি সন্তাসহ সাইফুল ইসলাম খানের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি বাড়িওলার প্রয়োজনে ভাড়াটিয়াকে বাসাটি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু ভাড়াটিয়া নানা অজুহাতে বাসা ছাড়তে গড়িমসি করলে বাকবিতন্ডায় রুপ নেয়। আজ বৃহস্পতিবার পুনরায় বাসা ছাড়ার তাগিদ দিলে ভায়াটিয়া শরিয়া খাতুন তার ছেলেদের সঙ্গে নিয়ে বাড়িওয়ালীর উপর ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় লাঠি ও ছুরির আঘাতে বাড়িওয়ালী বিউটি খাতুনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান এ বিষয়ে একটি লিখিত অভিযোগের  প্রাপ্তি স্বীকার করে বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host