1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

সৌদিতে ইরানের মিসাইল হামলা, বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন বাংলাদেশি। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রোববার (৮ মার্চ) সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল খারজ শহরের একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র ওই এলাকার একটি ভবনে আঘাত হানে। ভবনটি একটি মেইনটেনেন্স ও ক্লিনিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন, যাদের সবাই বাংলাদেশি। তবে নিহত ও আহতদের পরিচয় তখনও প্রকাশ করা হয়নি।

রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, আল খারজ শহরটি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ওই এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত প্রজেক্টাইল আঘাত হানার পর হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে বলা হয়, নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি রাডার ধ্বংস করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোতেও হামলার ঝুঁকি বাড়ছে। এর আগে ইরান ও তার মিত্রদের হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশি আহত হওয়ার খবরও পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host