1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু ইসলামের প্রধান আর্থিক ফরজ জাকাত বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা-এলজিআরডি মন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের ঐতিহাসিক বদর দিবস পালিত ভাঙ্গুড়া জুয়েল বস্ত্রালয়ে একদরের নামে ডাকাতি,৫ হাজার টাকা দন্ড ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ১৪২ রোগী ভাঙ্গুড়া পৌরসভার গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়! ক্ষুব্দ ক্রেতা-বিক্রেতা

নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২ সময় দর্শন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। এই ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারীশিক্ষা প্রসারে খালেদা জিয়ার নেওয়া নানা উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন। নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এসব উদ্যোগের ধারাবাহিকতায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে।

নারীদের অধিকার নিয়ে তিনি বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদানকারী নারী। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host