1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ সময় দর্শন

চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ দিয়ে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, এতোদিন প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বিদেশ থেকে ক্রয় করা হতো, তবে এখন দেশের নিজস্ব উৎপাদন করা হবে।

তিনি বলেন, “চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আমরা দেশের মধ্যেই সব ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদনের ব্যবস্থা করব। এটি দেশের নিরাপত্তা সক্ষমতা আরও বাড়াবে।” সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ ও ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে।

পে-স্কেল নিয়ে বিভ্রান্তি পরিষ্কার করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করবে না। নির্বাচিত সরকার চাইলে এটি বাস্তবায়ন বা বাতিল—যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ তৈরি করবে না।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি ছিল। এ প্রেক্ষিতে কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র ১৫ দিনের মতো থাকায় কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ অংশগ্রহণ সংক্রান্ত গুজব নিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে খেলবে না এমন কোনো কথা বলা হয়নি। শুধু বিকল্প দেশে ভেন্যু চাওয়ার প্রস্তাব এসেছে। ভারতও তো পাকিস্তানে গিয়ে খেলেনি। মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে উগ্রবাদীদের হুমকির কারণে, তাই সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও নিশ্চিত করেছেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে এটি সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে কমিশনের প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আর্থিক ও অন্যান্য দিক পর্যালোচনা করে পরবর্তী সরকারের জন্য সুপারিশ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host