1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

দেশে আধিপত্যবাদীদের স্থান হবে না : ডা. শফিকুর রহমান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ সময় দর্শন

দেশে আধিপত্যবাদীদের স্থান হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর দেশের মান মর্যাদা অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিলো। এখন থেকে সেটি হতে দেয়া যাবে না। দেশে কোনো আধিপত্যবাদীদের স্থান হবে না।

তিনি বলেন, কিছু লোক চাঁদাবাজি ও দখলবাজি করে নিজেদের ভাগ্য বদল করছেন। আমরা সরকার গঠন করলে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের হাত ভেঙে দেবো। ন্যায়বিচার ও সাম্যতা নিশ্চিত করব।

দশ দলীয় জোটে পাবনাবাসীর কাছে ভোট দাবি করে জামায়াত আমীর বলেন, বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। দ্বিতীয় ভোট দেবেন সরকার গঠনের জন্য। দশ দল মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে ভোট দেবেন। পাবনায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আপনাদের আমাদের কাছে যেতে হবে না। আমরা খুঁজে খুঁজে আপনাদের কাছে যাবো।

জনসভায় জেলা জামায়াতের আমীর ও পাবনা ৪ আসনের প্রার্থী আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান, পাবনা-২ আসনের অধ্যাপক হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের মাওলানা আলী আছগার ও পাবনা-৫ আসনের প্রিন্সিপাল ইকবাল হুসাইনসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host