1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম আপন:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষায় নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭অক্টোবর ) বেলা ১০.৩০ টার দিকে বিট পুলিশিং ইউনিট ভাঙ্গুড়া থানা কর্তৃক আয়োজিত অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আয়নুল হক। অনুষ্ঠানে প্রাধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার এএসআই সাজিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার, সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ সরকার,সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি মজির হোসেন,সহ-সভাপতি মো.আলাউদ্দীন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর মান্নান,বীর মুক্তিযোদ্ধা বাবু পরিতোশ রায়, এছাড়া সমাবেশে সকল ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন ,কোন ধরণের সমস্যা সৃষ্টি হলে বিলম্ব না করে সাথে সাথে থানা পুলিশ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবগত করতে উপস্থিত সকলকে নির্দেন দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host