1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

খুলনায় এনসিপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ সময় দর্শন

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা নগরীর সার্জিক্যাল এলাকা বা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কাছাকাছি সময় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে সিটি স্ক্যানসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রমে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। তিনি বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতালেব শিকদার দলটির খুলনা বিভাগীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host