1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ সময় দর্শন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে । সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হাদির জন্য যখন বলেছে বাইরে পাঠানো হবে তো, অর্থমন্ত্রালয়কে আমরা বলেছি যাই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার এম্বুলেন্সে নিতে হবে।

কিন্তু অর্থমন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়তো অর্থ আমরা হিসাব করব এই ব্যাপারে কোন দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি সরকার অর্থের মতামত চেয়েছে আমরা বলে দিয়েছি যে কোন সময় আমরা প্রস্তুত।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। প্রস্তুতিমূলক কাজগুলো নির্বাচন কমিশন খুব ভালোভাবেই করেছে। এখন প্রয়োজন বাস্তবায়ন।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনি বাজেট বাড়বে। ইসি এখনও চহিদাপত্র পাঠায়নি। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে, এক্ষেত্রে রিজার্ভেশন থাকবে না।

তিনি আরো বলেন, সার্বিকভাবে ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। তবে পৃথিবীর কোনো দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host