1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর খেলার মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম।

এতে বক্তব্য দেন, পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে কৃষিবিদ তুহিন বলেন-‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। তাকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখা হলেও অন্যায়ের সঙ্গে তিনি আপস করেননি । খালেদা জিয়া দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host