1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

তাহাজ্জুদ নামাজের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদ্রাসাছাত্র

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দর্শন

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে নূরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে নোয়াখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

একইদিন বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর সময়ের একটি সিসিটিভিফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী ও শিক্ষকদের মাঝেও।

মৃত আকরাম হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের বড় ছেলে। সে ১৫ পারা হিফজ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আকরাম তাহাজ্জুদ নামাজের সময় অন্যান্য শিক্ষার্থীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করার ঠিক শেষ বৈঠকে তিনি অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। পাশের শিক্ষার্থীরা তাকে কোলে তুলে দ্রুত শিক্ষকদের খবর দেন। মসজিদের মুয়াজ্জিন এবং আকরামের মামা মাওলানা বোরহান উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।

সূত্র: ঢাকা ভয়েস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host