1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

সুজানগরে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত, আহত দুই

শামসুল আলম, পাবনা:
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ সময় দর্শন

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল পোনে ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।জব্দুল শেখের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host