1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

ভাঙ্গুড়ায় শ্রমিক দলের ওয়ার্ড কমিটি গঠনে কর্মী সভা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কমিটি গঠন, সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের ঐকবদ্ধ করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মেন্দার আব্দুল মোড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগত শ্রমিক দল করতে আগ্রহী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃবৃন্দ দর্শক সারিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।

এ সময় ভাঙ্গুড়া পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাবলু প্রামাণিক, সহ-সভাপতি মোহন আলী, ক্রীড়া সম্পাদক মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। তাই আপনাদের সকলকে তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিএনপির সাথে শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host