1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হয়, তবে সাংবাদিকরা সত্য তুলে ধরায় এখন তা অনেকটাই কমেছে। 

তিনি বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব। এভাবে গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কাজে আসবে না।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটাতে পারে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব ধরনের অপপ্রচার ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও  জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host