1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

জম্মু-কাশ্মীরে প্রতিবন্ধীদের বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ সময় দর্শন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের সরকারি ডিগ্রি কলেজে শারীরিক প্রতিবন্দ্বী বালকদের জন্য বিশেষভাবে আয়োজিত দুদিনব্যাপী ‘জাবিদ আবিদি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের অনন্তনাগের জেলা প্রশাসনের পক্ষ থেকে হিউম্যানিটি ওয়েলফেয়ার অরগানাইজেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। দলগুলো হলো- অনন্তনাগ, পুলওয়ামা ও কুলগামের দুটি করে মোট ছয়টি এবং বুদগাম-সোপিয়ানের একটি করে মোট দুটি। ফাইনালে অনন্তনাগ (এ) ৬৪ রানে পুলওয়ামাকে (এ) হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।

অনন্তনাগ জেলার ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি) কে কে সিদ্ধাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের সদস্যদের হাতে স্পোর্টস কিটস, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন তিনি।

কে কে সিদ্ধাহ বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হলো, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অনুপ্রাণিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। প্রশাসন সব শিক্ষিত যুবকের অর্থনৈতিক স্বাধীনতার সুবিধার্থে একটি বিস্তৃত দক্ষতা বিকাশের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, শারীরিক প্রতিবন্ধিতার শিকার মানুষদের মঙ্গল ও সমৃদ্ধির জন্য অবদান রাখা সব নাগরিকের নৈতিক দায়িত্ব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনন্তনাগ সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, বয়েজ অনন্তনাগ, এসিআর, জেলা সমাজকল্যাণ কর্মকর্তা এবং ডিওয়াইএসও এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : সিঙ্গাপুর পোস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host