1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি হামলায় ৯০ ছাড়াল নিহতের সংখ্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালানো বন্ধ করেনি ইসরাইল। মঙ্গলবার রাতভর চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২৪ জনই শিশু। বুধবার আল জাজিরার এক প্রতিবেদেন একথা জানানো হয়।

দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। গুলি বিনিময়ে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে করেছে তেলআবিব।

মঙ্গলবার রাতভর বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪২ জনের মধ্যে ১৮ জন একই পরিবারের। এছাড়া দক্ষিণ গাজায় ১৮ জন এবং উত্তর গাজায় ৩১ জন নিহত হয়েছে।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা হয়েছে। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহের পূর্বে অবস্থিত এলাকাগুলোতে কামানের গোলাবর্ষণ করা হয়। গাজা সিটির শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

গাজা সিটির একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হামলায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন ফিলিস্তিনি আটকা পড়েছেন।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো কিছুই গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে না।

জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবশেষ হামলার কথা তিনি শুনেছেন। ইসরাইলিরা পাল্টা আক্রমণ করেছে।’তিনি আরো বলেন, হামলার শিকার হলে ইসরাইলের পাল্টা আক্রমণ করা উচিত।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host