1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

করোনায় আক্রান্ত সিআর সেভেন

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬১৬ সময় দর্শন

এবার করোনাভাইরাসের শিকার হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন আজ মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জুভেন্তাসের এই ফরোয়ার্ড ভালো আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বর্তমানে আইসোলেশনে আছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সুইডেনের বিপক্ষে পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। পর্তুগিজ তারকা ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ হয়েছেন।তারা সবাই ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন।’

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন সি আর সেভেন। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। ইতালিয়ান সিরি আ লিগে এ সপ্তাহে ক্রোটনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষেও তিনি খেলতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host