1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

ভাঙ্গুড়ায় দু’টি উচ্চ বিদ্যালয়ে দুদকের সততা স্টোর উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল ও অষ্টমণিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে সততা স্টোরের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার পৃথক আয়োজনে স্টোর দু’টির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম।

সকাল সাড়ে দশটায় অষ্টমণিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর একটায় মমতাজ মোস্তফা আইডয়াল স্কুলে এই স্টোর উন্মুক্ত করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম ,উপজেলা দুপ্রক এর সম্মানিত সদস্য মলয় কুমার দেব এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো.শহীদুল আলম সরকার বলেন,সততা স্টোরের মাধ্যমে  তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি পাবে এবং এই দোকানগুলোতে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা পণ্য বাছাই করে দাম দেখে নির্ধারিত বাক্সে টাকা রেখে নিজেদের পছন্দমত শিক্ষা উপকরণ ক্রয় করবে। এতে শিক্ষার্থীদের মধ্যে আত্ম-নিয়ন্ত্রণ, সততা এবং দায়িত্ববোধের মতো গুণাবলীর বিকাশ ঘটবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host