1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

হাত–পায়ের রগ কাটা, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০১ সময় দর্শন

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কারা খুন করেছে, নাকি আত্মহত্যা, তা বলতে পারছে না নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তাঁর মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন বলে পুলিশ জানায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সাগরতীরে কাশবনের ভেতরে হাত–পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামীম। রাতে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। প্রথমে হালিশহর থানা–পুলিশ শামীমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিবাগত রাত দুইটার দিকে পরিবারের লোকজন শামীমের লাশ শনাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host