1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। বিষয়টি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন নিশ্চিত করেছেন।

প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে তিনি হাসপাতালে পৌঁছান। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া নিয়মিতভাবে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। চলতি বছরের ১৮ জুন ও গত ২৮ আগস্ট তিনি হাসপাতালে যান এবং পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। এছাড়া, গত বছরের ১৮ সেপ্টেম্বরও চিকিৎসা শেষে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় ফিরে যান।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন। ১৭ দিনের ক্লিনিকপর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা চালানো হয়। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host