1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

পাবনায় শহরের একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোড হোটেল রয়েল প্যালেস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বাধীন সরকার (৪০) সিরাজগঞ্জ সদর কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেয় স্বাধীন। সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন।

স্বাধীনের ভাইরা ভাই শুভ্র বললেন আমার বাসায় ছিলেন সে হঠাৎ করে দুপুরে সে বের হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে আসে না, ফোন বন্ধ পায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মৃতদেহ উদ্ধার  উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host