1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নারীর সাথে অনৈতিক ফোনালাপ, সেই বিএনপি নেতাকে শোকজ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় এক নারীর সাথে অনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ায় সেই বিএনপি নেতা লিয়াকত আলী লিটনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। লিয়াকত উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও নবনির্বাচিত কমিটির সভাপতি।

সোমবার রাতে উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দিলপাশার ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে বিএনপি নেতা লিয়াকতকে প্রেমিক দাবি করে ওই নারী স্ত্রীর স্বীকৃতি জন্য সেখানে অবস্থান নিলে হট্টগোল বাঁধে। মুহুর্তের মধ্যেই সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই নারী বিএনপি নেতা লিয়াকতের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরী ও ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

দলটির শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আপনার সাথে একজন নারীর অনৈতিক ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে এহেন অনৈতিক ফোনালাপ কোনোভাবেই কাম্য নয়। আপনার এই ফোনালাপের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদ্বয়ের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

তবে ওই শোকজ নোটিশে ফোনালাপ ফাঁসের বিষয়টি সামনে আনা হলেও ধর্ষণ মামলা ও কাউন্সিলের দিনের ঘটনাটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক বলেন, দল কোনো ব্যক্তির দায় নেবে না। এক নারীর সাথে লিয়াকতের অনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই হাইকমান্ডের নির্দেশে তাকে শোকজ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে আনা সকল অভিযোগগুলোই দল খতিয়ে দেখছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host