1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩ ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি ঘোষণা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোহায় ইসরায়েলি বিমান হামলায় এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। ওই সময় কাতারে সাম্প্রতিক বিমান হামলার জন্য অনুতাপ প্রকাশ করেন তিনি। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু হামাসকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

কাতারের প্রধানমন্ত্রী আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময়ই গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বার্তায় দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ৯ সেপ্টেম্বর বিকেলে দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। হামাসের শীর্ষ নেতারা সে সময় সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্র সমর্থিত খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। ওই অভিযানে অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তাকর্মীও ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ নেতারা অক্ষত থাকেন।

ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে। সমালোচকরা এটিকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। ব্যাপক চাপের মুখেই নেতানিয়াহু শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হন।

কাতারভিত্তিক আল জাজিরা জানায়, নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমাদের লক্ষ্য ছিল হামাস, কোনোভাবেই কাতারি নাগরিক নয়। তবুও এ ঘটনায় প্রাণহানি ঘটায় আমরা গভীরভাবে দুঃখিত।”

পর্যবেক্ষকরা বলছেন, কাতারের কাছে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ইসরায়েলি কূটনীতিতে এক বিরল ঘটনা। আঞ্চলিক সমীকরণে এর প্রভাব কতটা পড়বে, তা এখনো সময়ের অপেক্ষা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host