1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ সময় দর্শন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো।

বাংলাদেশে হিন্দুদের ওপর কোন সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।’সাংবাদিক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রসঙ্গও মনে করিয়ে দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর গত বছর তাঁকে দেশের দায়িত্ব নিতে আহ্বান জানায় তারা।

অধ্যাপক ইউনূস বলেন, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন এবং দায়িত্ব নিতে চাননি। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান। তাঁর ভাষায়, ‘আপনারা এত কিছু ত্যাগ করেছেন, তাই আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি।’

সাক্ষাৎকারে মেহেদি হাসান একাধিক প্রশ্ন তোলেন,জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না?

মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের পরিকল্পনা কী?শেখ হাসিনার আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কীভাবে ব্যাখ্যা করেন?

সাক্ষাৎকারটি গতকাল সোমবার জেটিও প্রকাশ করেছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host