1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ সময় দর্শন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। খবর আরব নিউজের

রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নির্দেশে, মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত করা হয়েছিল। তিনি রাজ্যের সর্বোচ্চ পদমর্যাদার ধর্মীয় পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন, ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাালন, শরিয়া আইন ব্যাখ্যা এবং আইন ও সামাজিক বিষয়ে ফতোয়া জারি করতেন।

এই শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব অল্প বয়সে পিতৃহারা হন এবং শৈশবেই কোরআন হিফজ করেন। বিশের কোঠায় দৃষ্টি হারালেও শারিয়াহ অধ্যয়ন অব্যাহত রাখেন তিনি। একাধারে তিনি শিক্ষক, ইমাম, খতিব ও গবেষক ছিলেন। ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ ও আরাফার নামিরা মসজিদে বহু বছর খুতবা প্রদান করেছেন শেখ আব্দুল আজিজ আল শেখ।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন তিনি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host