1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সারাদেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

দেশের সব জায়গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দেশের কোথাও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।  দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মূল, জুলাই হত্যাকাণ্ডের মামলা ও তদন্তের অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।

উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবাইকে সতর্ক থেকে এর পবিত্রতা রক্ষা করতে হবে।তিনি বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী  সজাগ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে এবং সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host