1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় আওয়ামী লীগ : ফ্যাক্টওয়াচ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। ফ্যাক্টওয়াচ বিষয়টি শনাক্ত করেছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়। সেখানে দাবি করা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সামনেই তাদের প্রতিরোধ করে। একই ভিডিও ক্লিপ আবার চাঁদপুরে জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে সংঘর্ষের দাবিতেও প্রচার করা হয়েছে।

৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ সম্পর্কে ফ্যাক্টওয়াচ বলছে, এটি আসলে গত ২৬ জুলাইয়ের ঘটনা। ওইদিন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমা নগর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি Tea Time News BD নামের একটি ইউটিউব চ্যানেলে হুবহু ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। সেখানে ২৭ জুলাই ভিডিওটি আপলোড করা হয় এবং ক্যাপশনে উল্লেখ থাকে এটি কচুয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও।

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে ফ্যাক্টওয়াচ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host