1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ সময় দর্শন

পাবনা-১ আসন (বেড়া- আংশিক সাঁথিয়া) সীমানা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। রোববার সকাল থেকে দূরপাল্লার বাস কোন ছেড়ে যায়নি।

হরতালের সমর্থনে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএন্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host