1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২১ সময় দর্শন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচামাদিয়া গ্রামে বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

গতকাল উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানদার দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানদার কে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন।

স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host