1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন করে আল্টিমেটাম দিয়েছেন। তাদের স্পষ্ট ঘোষণা, আগামী ২৬ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের মাত্রা আরও জোরালো হবে।বুধবার, ৬ আগস্ট, সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

গত সোমবার সরকার প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা প্রকাশ করে, যা এই আন্দোলনের একটি বড় অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত ছাত্রদের ভাষায়, এটি একটি ‘মাইলফলক’। সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কাঠামো উপস্থাপন করায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ কাজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, ইতোমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলতি আগস্ট মাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পদক্ষেপ কার্যত নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে এই প্রক্রিয়া বাস্তবতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তবে সরকার অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের সনদ বা লোগো বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি বলে জানান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই বিষয়গুলো কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারির কথাও ‘ধোঁয়াশাপূর্ণ’। এর ফলে আবারও সময়ক্ষেপণের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেন, যা তারা ২৬ আগস্টের মধ্যে পূরণের দাবি জানান:

প্রথমত, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ বা আইন জারি করতে হবে এবং তা প্রণয়নের জন্য একটি ডেডিকেটেড সরকারি কমিটি গঠন করতে হবে।

দ্বিতীয়ত, অধ্যাদেশ জারির পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো (ভিসি, প্রক্টর ইত্যাদি) গঠন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।

তৃতীয়ত, বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অফিসিয়ালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার দাবি পূরণে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বেগবান হবে। দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত তারা রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host