1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসীসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের বেগমগঞ্জের পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা, ভাবি লাবনী, ভাতিজী রেশমী, লামিয়া ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা এবং বৃদ্ধ নানী। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। এতথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত প্রবাসী বাহার উদ্দিনের পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর ৫টা সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ৭ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, এ ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host