1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

সাবেক ভারতীয় ক্রিকেটারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার!

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৩৯ সময় দর্শন

ভারতের সাবেক স্পিনার সুরেশ কুমারের দেহ তাঁর বাড়ির সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সুরেশ কুমার ছিলেন কিংবদন্তি ব্যাটসম্যন রাহুল দ্রাবিড়ের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ। ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মৃত্যুর খবরে ভারতীয় ক্রিকেটমহলে শোকের ছায়া। কেরালার আলপ্পুঝায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সুরেশের স্ত্রী ও ছেলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

ভারতীয় রেলওয়েতে কর্মরত ছিলেন সুরেশ। তিনি রেলের অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে কেরালা ও রেলওয়েজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার মতো একজন প্রাণোচ্ছ্বল ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অনেকেই মানতে পারছেন না। সব মিলিয়ে বাহাত্তরটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন সুরেশ। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ঘরোয়া ক্রিকেটে মোট ১৯৬ টি উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে মোট ৫১ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি স্পিনার।

বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটসম্যান হিসেবেও নামডাক ডাক ছিল সুরেশের। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর নামের পাশে একটি সেঞ্চুরিও আছে। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন অনূর্ধ্ব -১৯ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন সুরেশ। কেরালা থেকে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি সেই সময় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কেরালা ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই জানিয়েছেন, সুরেশ এমনিতে হাসিখুশি মানুষ ছিলেন। তিনি এমন কাজ করবেন, স্রেফ অবিশ্বাস্য!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host