1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন ২৮-২৯ জুলাই পুনঃনির্ধারণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৯ সময় দর্শন

ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের কাজ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতিসংঘের একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৮-২৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। কূটনৈতিক এক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত জুনের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বিরুদ্ধে ইসরাইলের আকস্মিক সামরিক অভিযানের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এখন এটি জুলাইয়ের শেষের দিকে পুনঃনির্ধারণ করা হয়েছে। যদিও তারা এজেন্ডা বা অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্তরে কোনও পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। গত জুন মাসে রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগদানের কথা ছিল।

সম্মেলনটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আহ্বান করা হয়েছিল এবং সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার যুক্তরাজ্য সফরের সময় ফ্রান্স এবং ব্রিটেনের যৌথভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপই এই অঞ্চলে ‘শান্তির একমাত্র আশা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host