1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

শুধু এ ঘটনা ঘটলেই বার্সায় থেকে যাবেন মেসি

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫১৮ সময় দর্শন

শৈশব থেকে যে ক্লাবে আছেন, সেই প্রাণপ্রিয় বার্সেলোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু জোসেফ মারিয়া বার্তামেউয়ের পরিচালনা কমিটি তাকে প্যাঁচে ফেলে এক মৌসুমের জন্য আটকেছে। এখন প্রশ্ন হলো, মৌসুম শেষে কোথায় যাচ্ছেন মেসি? গুরু গার্দিওলার ক্লাব ম্যান সিটিতে? এদিকে বার্সা ত্যাগী মেসির প্রিয়বন্ধু লুইস সুয়ারেস মেসিভক্তদের কিন্তু আশা দিয়েছেন। মেসি বার্সায় থেকেও যেতে পারেন, তবে সেটা শর্তসাপেক্ষে।

বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস বলেছেন, ‘লিওর সম্পর্কের প্রতি মর্যাদা থেকেই কী কথা হয়েছিল সেসব বলতে পারব না। তবে ও খুব কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যে ছিল। ও চলে যেতে চেয়েছিল, ক্লাব ছাড়েনি। আমি ওকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি, ওর খেয়াল রেখেছি। তারা (ক্লাব) আমাকে মেসির পাশ থেকে সরাতে চেয়েছিল। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্কটা তাদের ভালো লাগেনি। আমার সঙ্গে মেসির ভালো সম্পর্ক তারা হয়তো পছন্দ করেনি।’ 

বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ। ছবি : ইন্টারনেট

বার্সা সভাপতি বার্তামেউয়ের সঙ্গে মেসির সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। এরপর সুয়ারেসকে একরকম গলা ধাক্কা দিয়ে বার্সা থেকে বের করে দেওয়ায় মেসি আরও ক্ষেপে গেছেন। প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। এই সম্পর্ক আর জোড়া লাগবে বলে কেউই মনে করে না। সুয়ারেসও তাই। তিনি মেসির বার্সায় থেকে যাওয়ার শর্তটি বলেছেন, ‘হ্যাঁ, মেসির হয়তো অন্য ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা আছে। কিন্তু ও যদি ক্লাবে নিজেকে সুখী মনে করে, নতুন বোর্ড আসে, তাহলে সেখানে (বার্সায়) সে থাকতে চাইবে। বন্ধু হিসেবে ও সেখানে ভালো করলে খুশি হব, অন্য ক্লাবে যোগ দিলেও খুশি হব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host