1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

কুমিল্লার মুরাদনগরে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় ৩ জনকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়ন কড়ুইপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মুরাদনগর বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণপিটুনিতে নিহতরা হলেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া, মেয়ে জোনাকি। একজন চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরাসহ বিভিন্ন থানায় বহু মামলা হয়েছে। তাই লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের পিটিয়ে হত্যা করেছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host