1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

চাটমোহরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রেলবাজার এলাকার পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটকে করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ফুরকান আলী জানান, “ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাচ্ছিল, আমরা সিএনজি দিয়ে পথ আটকে দিয়ে ট্রাকটি ধরেছি। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।”নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, “রাতে সে বাসায় ছিল। কখন বের হয়েছে কেউ জানে না।”

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ করবে না বলে জানিয়েছে।

সূত্র: ইনকিলাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host