1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

ইসরাইলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২২ সময় দর্শন

আন্তর্জাতিক নিয়ম-নীতি লংঘন করে ইরানে ইসরাইলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে এবং হামলা বন্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ এবং ইসলামী ঐক্য ও মুসলিম পুনর্জাগরণ পরিষদ নামের সংগঠন।

খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বক্তারা ইরানে ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।এদিকে, বায়তুল মোকাররম এলাকায় জুমার আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host